Home বিনোদন ওজন কমাচ্ছেন বাঁধন!

ওজন কমাচ্ছেন বাঁধন!

0
172

বিনোদন ডেস্ক- রেহানা মরিয়ম নূর সিনেমার রেশ কাটতে না কাটতেই ওজন কমাতে শুরু করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিষয়টি নিয়ে অনেকে প্রশ্নও করেছেন। বাঁধন হয়তো কিছু একটা বলে পাশ কাটিয়েছেন, নয়তো নীরব থেকেছেন।

 

এতদিনে এসে, ফেসবুক লাইভে দিলেন ঠিকঠাক উত্তর। জানালেন, নতুন যে সিনেমায় অভিনয় করছেন, সেটার জন্যই আসলে ওজন কমাচ্ছেন। আরও নাকি কমাতে হবে!

 

জানা গেছে, ‘অ্যা ব্লেসড ম্যান’ নামে নতুন সিনেমাটিতে তার নায়কের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানকে। এটি পরিচালনা করবেন সাদিক আহমেদ।

 

রোববার (২১ নভেম্বর) রাতে ফেসবুক লাইভে এসে এই ঘোষণা দেন বাঁধন-তাহসান।

 

বাঁধন তার নতুন সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। তার ভাষায়—‘এ সিনেমার গল্পটি দারুণ। আর আমার চরিত্রটি অসম্ভব রকমের পছন্দ হয়েছে।’

 

চরিত্রের বিষয়ে বিস্তারিত জানাননি বাঁধন। তবে এর জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তিনি। বাঁধন বলেন, ‘আমার শারীরিক ওজন কেন কমে যাচ্ছে এ প্রশ্ন অনেকেই করেছেন। আসলে নতুন এই সিনেমার চরিত্রের জন্য ওজন কমিয়েছি, আরো কমাতে হবে। চরিত্রের বিষয়ে আপাতত এর বেশি বলব না।’

 

সিনেমাটির নায়ক তাহসান খানও উচ্ছ্বসিত কম নন। এ অভিনেতা বলেন, ‘খুবই চমৎকার একটি গল্প। আর সঙ্গে আছেন বাঁধন। আশা করছি, দারুণ কিছু হতে যাচ্ছে।’

 

অ্যাপলবক্সের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। তা জানিয়ে বাঁধন বলেন, ‘আমি সবময়ই এই হাউজের হয়ে কাজ করতে চেয়েছি। কারণ এখানে অনেকগুলো সৃষ্টিশীল মানুষ কাজ করেন। চিত্রনাট্য, প্রোডাকশন, ডিজাইন—সবকিছুর কাজ শেষ। কিছুদিনের মধ্যে শুটিংয়ে যাব।’

 

অন্যদিকে, ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে বাজিমাত করে চলেছেন বাঁধন। ফরাসিদের কান উৎসব থেকে শুরু করে নানা দেশ মাতিয়ে তার এ সিনেমা এখন বাংলাদেশেও প্রশংসা কুড়াচ্ছে।

 

আর সংগীতশিল্পী-অভিনেতা তাহসান মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ড’স ম্যান’ ছবিতে অভিনয় করেছেন। চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে বেশ সাড়া ফেলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here