শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে অজগর সাপ উদ্ধার

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গলের শহরতলীর ইছবপুর গ্রামের ধান ক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

 

রবিবার বিকাল ৪ টার দিকে স্থানীয় কৃষকরা জমির বোরো আমন ধান কাটার সময় সাপটি দেখে। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে।

 

স্থানীয় কৃষকরা জানায়, প্রথমে সাপটি দেখে তারা ভয়ে জমি থেকে পালিয়ে যায়। পরে তারা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে ফোন করে জানায়।

 

স্বপন দেব সজল বলেন, সাপটি লম্বায় ৪ ফুট। এটি বাচ্চা অজগর। তিনি বলেন, বনে বাদারে বন্য প্রাণীদের খাদ্যের সংকট সৃষ্টি হওয়ায় একের পর এক বন্য প্রাণীদের লোকালয়ে আসার ঘটনা ঘটছে।

 

সাপটির শারীরিক পরিস্থিতি বিবেচনা করে লাউয়াছড়া জাতীয় উদ্দ্যানে অবমুক্ত করা হবে বলেও জানান সজল দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *