Home বিনোদন বউ জামাইয়ের লড়াইয়ে যোগ দিলেন নায়িকা মুনমুন!

বউ জামাইয়ের লড়াইয়ে যোগ দিলেন নায়িকা মুনমুন!

0
212

বিনোদন ডেস্ক- সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম ‘বউ জামাইয়ের লড়াই’ শিরোনামে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন। আর এতে তার সঙ্গে অভিনয় করছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী মুনমুন।

 

অনেক আগে থেকে পরিচয় হলেও এবারই প্রথম ক্যামেরার দাঁড়ালেন তারা। গতকাল (২০ নভেম্বর) থেকে সাভারের ডিপজলের বাড়িতে শুরু হয়েছে সিনেমাটির শুটিং।

 

বাবুল রেজা পরিচালিত এই সিনেমায় হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন নবাগত নুসরাত। আর মুনমুনকে দেখা যাবে নায়িকার বোনের চরিত্রে।

 

এদিকে আগের মতোই এই সিনেমার প্রযোজকও হিরো আলম। যে যা–ই বলুক, নিয়মিত দর্শকদের জন্য সিনেমা প্রযোজনা করবেন বলে জানিয়েছেন হিরো আলম। তার ভাষায়—‘ভালো কাজ করলেও কিছু মানুষ পেছনে তাকে নিয়ে কথা বলবেন। কাজ দিয়েই সেসব কথার জবাব দেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here