Home বিনোদন বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো: প্রভা

বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো: প্রভা

0
164

বিনোদন ডেস্ক- ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নানা সময়ে ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রীকে নিয়ে আবারও চাউর হয়েছে নতুন গুঞ্জন।

 

শোনা যাচ্ছে, তিনি আবারও বিয়ে করতে যাচ্ছেন। কেউ কেউ বলছেন, ইতিমধ্যে প্রভার বাগদানও হয়ে গেছে। তার সোশ্যাল অ্যাকাউন্টে আপলোড করা বিভিন্ন ছবিতে বাগদানের ইঙ্গিতও মিলেছে। বহু ছবিতে তার অনামিকায় দেখা গেছে আংটি।

 

যদিও বিষয়টি সম্পন্ন অস্বীকার করেছেন অভিনেত্রী। সম্প্রতি এক গণমাধ্যমকে প্রভা বলেন, জীবন এমন কাউকে এখনো খুঁজে পাইনি। যাকে নিয়ে নতুন করে জীবন শুরু করতে পারি। যেসকল সংবাদমাধ্যম আমরা বাগদানের সংবাদ প্রকাশ করেছেন। আসলেই সেটা সত্য নয়। আমি বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো।

 

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেল হিসেবে যাত্রা শুরু করেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও অভিনয়ে থিতু হয়েছেন তিনি। লাস্যময়ী এই অভিনেত্রী সম্প্রতি সংগীত অঙ্গনেও নিজের নাম লেখিয়েছেন। মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটি কভার করে নিজের ইউটিউবে প্রকাশ করেছেন প্রভা। ভিডিওতে মডেল হয়েছেন প্রভা নিজেই। গানটির জন্য বেশ প্রশংসাও কুড়াচ্ছেন তিনি।

 

প্রভা প্রথম বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু এরপরই প্রাক্তন প্রেমিক-বাগদত্তার সঙ্গে প্রভার একটি স্ক্যা ন্ডা ল ফাঁস হয়। এ কারণে এক বছরের মাথায় অপূর্বর সঙ্গে ডিভোর্স হয়ে যায় তার।

 

২০১১ সালে মাহমুদ শান্ত নামের এক ব্যক্তিকে বিয়ে করেন প্রভা। সেই সংসার টিকেছিল ২০১৪ সাল পর্যন্ত। এরপর থেকে একা আছেন অভিনেত্রী। এখন তিনি ব্যক্তিগত জীবন একেবারেই নিজের মতো করে আড়ালে রাখেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও রাখেন প্রাইভেসিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here