বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জিতল পাকিস্তান

স্পোর্টস আপডেট ডেস্ক- ৬১৭ দিন পর ঘরের মাঠে দর্শক ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ সুযোগ মাটিতে ফেলতে দেননি টাইগার সমর্থকরা। বিশ্বকাপে ভরাডুবির পরও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ‘হাউজ ফুল’ ছিল। ওই ম্যাচ ৪ উইকেটে হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

 

তবুও সমর্থন দেওয়া থেকে বিরত থাকেননি সমর্থকরা। স্বাগতিকদের সিরিজে ফেরার লড়াইয়ে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ‘বাংলাদেশ’, বাংলাদেশ’ ধ্বনিতে মুখরিত করেছেন গোটা স্টেডিয়াম।

 

সিরিজ শুরুর আগে অধিনায়ক রিয়াদ বলেছিলেন, এই সিরিজ দিয়ে সমর্থকদের বিশ্বাস ফেরাতে চায় তার দল। নিশ্চিত করেই বলা যায়, সে কথাও রাখতে পারলেন না অধিনায়ক। প্রথম ম্যাচে স্কোরবোর্ডে ১২৭ রান তুলেও ৪ উইকেটে হার।

 

আজ (শনিবার) দ্বিতীয় ম্যাচে আরও ব্যর্থ টাইগারদের ব্যাটিং লাইনআপ। পুঁজি মাত্র ১০৮ রানের। যা অনুমেয় সেটিই হলো শেষপর্যন্ত। পরাজয় ৮ উইকেটে। এতে ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জয়টিও নিশ্চিত করে রাখল সফরকারীরা। ফলে শেষ ম্যাচটি এখন পরিণত হয়েছে কেবলই আনুষ্ঠানিকতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *