Home দেশের খবর চট্টগ্রাম মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

0
139

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের সাথে ধাক্কা খেয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরো এক মোটরসাইকেল আরোহী গুরুত্বর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো ভর্তি করা হয়।

 

নিহত মো.ইব্রাহীম অপু (১৬) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের খালেক মুন্সিগো বাড়ির ফান্স প্রবাসী বেলাল হোসেনর ছেলে। সে স্থানীয় চরকাঁকড়া একাডেমী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

 

শুক্রবার (১৯ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে টার উপজেলার মুছাপুর ইউনিয়নের থানারহাট বাজারের বাংলাবাজার টু পেশকারহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ৩নম্বর ইউপি সদস্য (মেম্বার) মো.জামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, শুক্রবার বিকেলের দিকে অপু তার এক বন্ধুসহ উপজেলার মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারে ঘুরতে যায়। এরপর সন্ধ্যার দিকে মুছাপুর ক্লোজার থেকে বাড়ি ফেরার পথে থানারহাট বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় অপু। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে অপুর মরদেহ বাড়িতে নিয়ে আসে।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুদ্দিন আনোয়ার জানান,আমাদের কাছে এ বিষয়ে কোন তথ্য নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here