বিনোদন ডেস্ক- বহুল আলোচিত প্রতীক্ষিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ দেশের ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শুক্রবার (১২ নভেম্বর)। ছবিটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহম্মাদ সাদ। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি দেখে দর্শকের প্রশংসাতে ভাসছে পুরো টিম। কোন হলে থেকে না নামলেও দ্বিতীয় সপ্তাহে সিনেমার হল সংখ্যা বেড়েছে ১টি। জানা গেছে, আজ শুক্রবার (১৯ নভেম্বর) থেকে ‘রেহানা মরিয়ম নূর’ চলছে ১১টি হলে।
সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বগুড়া এবং পাবনার যে সব হলে দেখা যাবে ‘রেহানা মরিয়ম নূর’-
স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা শপিং মলঃ
দুপুর ১ টা, দুপুর ৩.১০, বিকেল ৫.৩০, সন্ধ্যা ৭.৪৫
স্টার সিনেপ্লেক্স, এসকেএস টাওয়ার, মহাখালীঃ
দুপুর ২.৪৫, রাত ৮.০০
স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ারঃ
দুপুর ১২.৩০, বিকেল ৫.২০
স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভারঃ
দুপুর ১২.১০, বিকেল ৫.১৫
ব্লকবাস্টার, যমুনা ফিউচার পার্কঃ
সকাল ১১.৫০, দুপুর ২.২০, বিকেল ৪.৪০, সন্ধ্যা ৭.০০
শ্যামলী সিনেমা হলঃ
দুপুর ১২.৪০, বিকেল ৩.১৫, সন্ধ্যা ৬.১৫, রাত ৮.০০
সিনেস্কোপ, নারায়ণগঞ্জঃ
সকাল ১১.০০, দুপুর ২.৩০, বিকেল ৫.০০, সন্ধ্যা ৭.৩০
সিলভারস্ক্রিন, চট্টগ্রামঃ
শুক্রবার বিকেল ৩.০০, বিকেল ৫.১৫; শনি, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৪৫; রোববার এবং মঙ্গলবার দুপুর ২.৩০
সুগন্ধা, চট্টগ্রামঃ
দুপুর ১২.৩০, বিকেল ৩.৩০, সন্ধ্যা ৬.৩০
মধুবন, বগুড়াঃ
শুক্রবার দুপুর ৩.১৫, সন্ধ্যা ৬.১৫, রাত ৯.১৫
অন্য দিন দুপুর ১২.০০, বিকেল ৩.০০, সন্ধ্যা ৬.০০, রাত ৯.০০
রূপকথা, পাবনাঃ
দুপুর ১২.৩০, বিকেল ৩.৩০, সন্ধ্যা ৬.৩০, রাত ৯.৩০
