সর্বশেষ সংবাদ

এবার রাজের জন্মদিনে কেক কাটলেন নায়িকা পরীমণি

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার প্রতিবাদী অভিনেত্রী পরীমণি। গেল ২৪ অক্টোবর ছিলো তার জন্মদিন। প্রতি বছর বেশ জমকালো আয়োজনে দিনটি উদযাপন করেন নায়িকা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

 

বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরীর জন্মদিনের মূল মঞ্চ। জন্মদিনের রাতে বিমানবালার বেশে ককপিটে আসেন পরীমণি। কেক কেটে, নেচে-গেয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি।

 

এর এক মাস না পেরুতেই আবারও হাসি-খুশি মনে কেক কাটলেন নায়িকা। তবে এবার এক সহশিল্পীর জন্য। তার নাম শরিফুল রাজ। তরুণ প্রজন্মের সম্ভাবনাময় অভিনেতা তিনি। ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘ন ডরাই’ সিনেমার সুবাদে পরিচিতি পেয়েছেন।

 

আজ ১৮ নভেম্বর (বৃহস্পতিবার) রাজের জন্মদিন। বিশেষ এই দিনে রাজকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তার বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তবে একটু বিশেষভাবে উদযাপন করলেন পরীমণি। রাজকে পাশে বসিয়ে কেক কেটেছেন তিনি।

 

এ সময় পরীর পরনে ছিল লাল পেড়ে সাদা শাড়ি। হাতে লাল চুড়ি, খোঁপা করা চুল। কেকের ওপর চা কু চালানোর পর হাত নেড়ে নাচার ভঙ্গিমাও করেছেন নায়িকা। নিজের হাতে রাজকে কেকও খাইয়ে দেন তিনি। এছাড়া এক তোড়া ফুলও উপহার দিয়েছেন অভিনেতাকে।

 

আনন্দঘন ওই মুহূর্তের ছবি ও ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে রাজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন পিচ্চি’।

 

উল্লেখ্য, পরীমণি ও শরিফুল রাজ জুটি বেঁধে সম্প্রতি একটি সিনেমায় কাজ করেছেন। এর নাম ‘গুনিন’। নির্মাণ করেছেন গিয়াসউদ্দিন সেলিম। সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

 

‘গুনিন’ সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম প্রমুখ।

আরও পড়ুন

কোম্পানী হাতঘড়ি কি একটিই বানিয়ে নাকি: শেখ সাদী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় গরম থাকে সামাজিক মাধ্যম। আবারো গরম খবর নিয়ে হাজির হয়েছে আলোচিত ও সমালোচিত এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক...

নিরাপত্তা চাইছেন দিতি-সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া

সোনারগাঁওয়ে গত ২২ ফেব্রুয়ারি লামিয়া চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছিল। প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দিতির বসতবাড়ি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্বের ফলে তার মেয়ের ওপর হামলা চালানো...

সেরা পঠিত