Home দেশের খবর চট্টগ্রাম সাংবাদিক থেকে জনপ্রতিনিধি

সাংবাদিক থেকে জনপ্রতিনিধি

0
73

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৩০০ ভোটে হারিয়ে চট্রগ্রামের ফটিকছড়ির দাতঁমারা ইউপির জনগুরুত্বপূর্ণ হেয়াকো ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন।

 

তিনি তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১০১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলাল হোসেন সর্দার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৭১৪ ভোট। অপর প্রার্থী সাবেক ইউপি সদস্য পেয়ার আহমদ ৬৮৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

 

কামাল উদ্দিন ২০০৫ সাল থেকে মাসিক ফটিকছড়ি পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় জড়িত হন। বর্তমানে দৈনিক দিনকালের ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি।

 

এছাড়া বাংলাপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদকসহ নানা প্রতিষ্ঠানে জড়িত থেকে সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here