বিনোদন ডেস্ক- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে অনেক নায়িকা তাদের শারীরিক ফিটনেস হারিয়ে ফেলেন। কিন্তু পূর্ণিমা সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও লাস্যময়ী হয়ে উঠছেন। বয়স বাড়লেও তিনি যেন সেই আগের পূর্ণিমাই রয়ে যাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। ফেসবুকে প্রায়ই তাকে বিভিন্ন ছবি, ভিডিও ও রোমান্টিক স্ট্যাটাস দিতে দেখা যায়। তার এসব পোস্টে অনুরাগীরাও বেশ চমকে ওঠেন।
সোমবার (১৫ নভেম্বর) পূর্ণিমা ফেসবুকে তার ভেরিফায়েড পেজে তিনটি ছবি পোস্ট করেছেন। সাদা রঙের কুর্তি পরা ছবিগুলোয় তাকে খোলা চুলে দেখা যাচ্ছে। কিছু চুল বুকের বাম পাশে নামিয়ে দেওয়া। আর অভিনেত্রীর মিষ্টি ও আনমনা হাসির ছবিগুলোর ঝলকে অসাধারণ সুন্দরী লাগছে তাকে।
ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোর ছায়া হব। কিছুটা বেহায়া হব। চেয়ে নেব চেনা আবদার…।’
রোমান্টিক এই ছবি ও ক্যাপশন দেখে কমেন্ট করা থেকে নিজেকে সামলাতে পারেননি চিত্রনায়ক ওমর সানী। পূর্ণিমার প্রশংসা করে তিনি লিখেছেন ‘ওয়াও’। মুহূর্তের মধ্যেই এই লেখার বিপরীতে সেখানে পাল্টা মন্তব্য করা শুরু করে দেন নেটিজেনরা।
রোমান্টিক এই ছবি ও ক্যাপশন দেখে কমেন্ট করা থেকে নিজেকে সামলাতে পারেননি চিত্রনায়ক ওমর সানী। প্রশংসা করে তিনি লিখে ফেলেন ‘ওয়াও’। মুহূর্তে মধ্যেই এই লেখার বিপরীতে সেখানে পাল্টা মন্তব্য করা শুরু করে দেন নেটিজেনরা।
কয়েকজন নেটিজেন সেখানে ‘মৌসুমী’কে উদ্দেশ্য করে লেখেন, মৌসুমী আপা আসুন। ‘মৌসুমি আপু দেখেন ওমর সানী ভাই কী লিখেছেন। ’ যদিও পুরো বিষয়টি সবাই মজার ছলেই লিখেছেন।
পূর্ণিমার এই ছবি ২ লাখ ৫ হাজার রিয়্যাকশন পেয়েছে। মন্তব্য পড়েছে ২৭ হাজারেরও বেশি।
এর আগে শাকিব খানের পোস্টে মন্তব্য করে বিত র্কের মুখে পড়েন ওমর সানী। সম্প্রতি শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেইজে নিজের একটি সাদাকালো ছবি পোস্ট করে ইংরেজিতে একটি ক্যাপশন দেন।
বাংলায় যার অর্থ দাঁড়ায়— সব সময় মনে রাখবেন আপনার বর্তমান গন্তব্যই আপনার চূড়ান্ত গন্তব্য নয়; সেরাটা এখনো আসতে বাকি আছে— ধৈর্য ধর! সেই পোস্টের নিচে ওমর সানী লেখেন— ‘লেখা তো তোর না, কে লিখেছে? ভাই ভালো থাকিস।’
