Home দেশের খবর শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন সামনে রেখে পৌর যুবলীগের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল পৌরসভার নির্বাচন সামনে রেখে পৌর যুবলীগের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত

0
478

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল পৌরসভা নির্বাচন সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক এর সমর্থনে পৌর যুবলীগ কর্তৃক বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বিকেলে পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরী’র সঞ্চালনায় শহরের স্টার কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

 

বর্ধিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, প্রধান বক্তা ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সভাপতি মো. বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক ছালিক আহমেদ।

 

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অধ্যক্ষ সৈয়দ মনসুর হক, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, যুগ্ন-সম্পাদক শুভ্র ধর, এনাম হোসেন চৌধুরী মামুন।

 

এছাড়াও সভায় উপজেলা, পৌর এবং ওয়ার্ড কমিটির আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ও মৎস্যজীবী লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এ সময় বক্তারা নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সবাইকে মানুষের ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর সালাম পৌঁছে দিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে বলা হয়। ২৮ নভেম্বর ভোট সেন্টারে উপস্থিত থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here