Home দেশের খবর চট্টগ্রাম কুবি সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান কাজী আনিছ

কুবি সাংবাদিকতা বিভাগের নতুন বিভাগীয় প্রধান কাজী আনিছ

0
194

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) হলেন সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম৷

 

সোমবার (১৫ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এসময় তাকে বিভাগের প্রথম ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানান।

 

১১ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

 

অফিস আদেশে বলা হয়, বিভাগটির বর্তমান বিভাগীয় প্রধান মো. বেলাল হুসাইন গত ১০ নভেম্বর শিক্ষা ছুটিতে যান৷ ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন-২০০৬ এর ধারা ২৪(৩) অনুযায়ী বিভাগের পরবর্তী জৈষ্ঠ্য শিক্ষক কাজী এম. আনিছুল ইসলামকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হলো।

 

এ ব্যাপারে শিক্ষক কাজী এম. আনিছুল ইসলাম বলেন, আমি চেষ্টা করবো বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সবাইকে নিয়ে ডিপার্টমেন্টকে এগিয়ে নিতে। এক্ষেত্রে আমি সকলের সহযোগিতা চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here