Home বিনোদন বাঁধনকে প্রশংসায় ভাসালেন চয়নিকা চৌধুরী

বাঁধনকে প্রশংসায় ভাসালেন চয়নিকা চৌধুরী

0
160

বিনোদন ডেস্ক- ‘রেহানা মরিয়ম নূর’ ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের জন্য নির্বাচিত হয়। পুরস্কার না জিতলেও প্রশংসা কুড়ায় সিনেমাটি। শুক্রবার থেকে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে এই সিনেমা।

 

আবদুল্লাহ মোহাম্মাদ সাদের পরিচালনায় এতে নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হচ্ছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটি দেখতে দেশীয় দর্শকদের আগ্রহের কমতি নেই। গেল ১২ নভেম্বর স্টার সিনেপ্লেক্সে টিকিট কেটে ‘রেহানা মরিয়ম নূর’ দেখেছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী।

 

রোববার (১৪ নভেম্বর) সেই মুহূর্তের কিছু ছবি ফেসবুকে পোস্ট করে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘কী বলব বা কী লিখব! পুরোটাই সাধারণ সত্য। আমাদের চারপাশের গল্পই পরিচালক আবদুল্লাহ মোহাম্মাদ সাদ এমনভাবে বলেছেন, এক মুহূর্তের জন্যে টেনশনমুক্ত হতে পারিনি। স্যালুট আপনাকে। আপনার বিনয় আপনাকে আরও বড় করবে। সাদ আপনার পরের সিনেমা দেখার জন্য অপেক্ষা করছি।’

 

বাঁধনের অভিনয়ের প্রশংসা করে এই নির্মাতা লিখেছেন, ‘বাঁধন এটা কি কোনো অভিনয়? মনে হলো বাঁধন না সত্যি রেহানাকে দেখলাম। এত দারুণ ছিল। কী অভিনয়! প্রাউড অব ইউ। এটাই তুমি! ফাইটার তুমি, তোমার জয় হয়েছে।’

 

তিনি আরও লেখেন, ‘ছোট্ট ইমুকে অনেক আদর। এ ছাড়া অন্যরাও ভালো করেছেন।’

 

সবশেষে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘সবাই নিয়ম মেনে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। দেশের সিনেমা, চ্যানেল বেশি বেশি দেখবেন প্লিজ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here