মাহফুজ আহমেদকে পেয়ে উচ্ছ্বসিত পরীমণি

বিনোদন ডেস্ক- দীর্ঘদিন পর একটি ওয়েব ফিল্ম দিয়ে অভিনয়ে ফিরছেন খ্যাতিমান অভিনেতা মাহফুজ আহমেদ। চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম ওয়েব ফিল্মটির নাম ‘অন্তরালে’। এতে চিত্রনায়িকা পরীমণিকে আগেই চূড়ান্ত করা হয়েছে। মাহফুজ আহমেদের সঙ্গে কাজের সুযোগে বেশ উচ্ছ্বসিত এই নায়িকা।

 

রোববার বিকালে  চয়নিকা চৌধুরী নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

 

পরিচালক বলেন, ওয়ব ফিল্মটি বানানোর পরিকল্পনার পর থেকে এটি নিয়ে মাহফুজের সঙ্গে কথা বলে আসছি। আজ বিকেলে চুক্তিবদ্ধ হয়েছেন মাহফুজ।

 

ওয়েব ফিল্মটির মাধ্যমে প্রায় তিন বছর পর অভিনয়ে ফিরছেন মাহফুজ। এর আগে ২০১৮ সালে ‘সাড়ে তিন খানা চিঠি’ নামের একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেন তিনি।

 

‘অন্তরাল’-এ মনা চরিত্রে অভিনয় করবেন মাহফুজ, যার যাত্রা হবে রোমান্টিক হয়ে আর শেষ হয়ে ভয়ংকর হয়ে উঠার মধ্য দিয়ে।

 

ওয়েব ফিল্মটিতে অভিনয় করার কথা নিশ্চিত করেছেন মাহফুজ আহমেদও। তিনি বলেন, ‘অভিনয় থেকে বিরতিতে ছিলাম অনেক দিন। এবার ফিরছি। ভালো একটি কাজ দিয়েই ফিরছি।’

 

ওয়েব সিরিজির গল্প লিখেছেন পান্থ শাহরিয়ার। গল্পকার ও নির্মাতার প্রতি আস্থা আছে বলেই ‘অন্তরাল’ এ চুক্তিবদ্ধ হওয়ার কথা জানান মাহফুজ আহমেদ।

 

এই ওয়েব ফিল্মে মাহফুজ আহমেদের সঙ্গে কাজের সুযোগে বেশ উচ্ছ্বসিত আলোচিত নায়িকা পরীমণি। তিনি বলেন, ‘মাহফুজ ভাই আমার অনেক পছন্দের অভিনেতা। ছোটবেলা থেকে তার নাটক দেখে দেখে বড় হয়েছি। এক কথায় তার রোমান্টিক অভিনয়ের ফ্যান আমি। সেই মাহফুজ ভাইয়ের সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করবো। দারুণ লাগছে আমার কাছে।’

 

অন্তরালে’ ওয়েব ফিল্ম প্রযোজনা করছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আগামী জানুয়ারি থেকে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বলে জানান এই নির্মাতা।

 

এদিকে পরীমনির হাতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘মুখোশ’, ‘গুণীন’, ‘বায়োপিক’, ‘১৯৭১ সেই সব দিন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *