Home দেশের খবর প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসে পুলিশ কর্মকর্তা!

প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসে পুলিশ কর্মকর্তা!

0
229

নজর২৪ ডেস্ক- পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ‘আমার পরিচয়’ লেখা শেখালেন নীলফামারী থানার পুলিশ কর্মকর্তা বাকিনুর ইসলাম।

 

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে চক, ডাস্টার হাতে নিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিক্ষার্থীদের শেখানোর এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

জানা যায়, ওই দিন বিশেষ ডিউটি করছিলেন নীলফামারী-সৈয়দপুর সড়কের ফকিরপাড়া এলাকায়। একই প্রাঙ্গণে ছিল ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। লোভ সামলাতে না পেরে বিদ্যালয়ে গিয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন বাকিনুর ইসলাম। এ সময় ‘আমার পরিচয়’ ইংরেজিতে লেখার কৌশল শেখান তিনি।

 

নীলফামারী থানার উপপরিদর্শক বাকিনুর ইসলাম পাঠদান দেওয়ার বিষয়ে জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করি। সে সময় প্রাইভেট পড়াতাম। অনার্স চলাকালীন চাকরি হয় এবং মাস্টার্স শেষ হওয়ার পরপরই চাকরিতে যোগদান করি। প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে একটু সুযোগ নিয়েছি যাতে শিক্ষার্থীদের কিছুটা কাজে লাগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here