মায়ের প্রতি নায়ক বাপ্পির ভালোবাসা দেখে মন ছুঁয়ে গেল ভক্ত-অনুরাগীদের

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে পা রাখেন রুপালি পর্দায়। প্রথম সিনেমাতে অভিনয় করেই ব্যাপক পরিচিতি পেয়েছেন এ নায়ক। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে অভিনয় করেছেন অর্ধশতাধিক সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে বাপ্পী অভিনীত একাধিক সিনেমা।

 

এদিকে বাপ্পি চৌধুরী সব সময়ই নিজের মায়ের প্রতি বেশ আবেগপ্রবণ। মাকে নিয়ে নিজের ভালোবাসাটাও প্রকাশ করে থাকেন বিভিন্নভাবে।

 

সম্প্রতি আবারও টের পাওয়া যার মায়ের প্রতি এই নায়কের ভালোবাসা। নিজের ফেসবুকে মাকে নিয়ে কিছু কথা লেখেন বাপ্পী। যা তার ভক্ত-অনুরাগীদের মন ছুঁয়ে গেছে।

 

মাকে নিয়ে বাপ্পী লেখেন, “ছোটবেলায় আমি ঘুমাতাম মা পাহারা দিত, আর এখন মা ঘুমায়, আমি মায়ের দিকে অপলক চেয়ে থাকি। পৃথিবীতে সব থেকে বেশি যে মানুষটাকে ভালোবাসবেন, তাকে চাইলেও খুব সহজে বারবার ‘আমি তোমাকে ভালোবাসি’ কথাটা বলতে পারবেন না। বলার প্রয়োজনও পড়ে না। এই যেমন মাকে অনেক দিন বলা হয়নি, ‘তুমি কি জানো, তুমি আমার কলিজার টুকরা? একদমই জানো না। জানলে এত বকাঝকা করতা না সারাদিন।”

 

বাপ্পীর ভাষ্য, ‘বিশ্ব মা দিবসেই কেন শুধু মাকে নিয়ে বলব। আজ না হয় কিছু কথা বললাম। খুব তাড়না হচ্ছে মাকে নিয়ে কিছু বলি। মা অন্য কাজে ব্যস্ত, আমি লুকিয়ে লুকিয়ে মাকে দেখি। মাকে খুব দেখতে ইচ্ছে করে। লুকিয়ে দেখি, যদি দেখে ফেলেন তার দিকে তাকিয়ে আছি কি-না, ধমক দেন। আমি কিন্তু এখনো প্রচুর বকাঝকা খাই। বিশেষ করে কোনো অনিয়ম করলে।’

 

এই অভিনেতা আরও জানান, তার মা-ই তাকে প্রথম সিনেমা দেখতে হলে নিয়ে গিয়েছিলেন। সেই সিনেমার নাম ‘অন্তরে অন্তরে’। বাপ্পীর নিজের অভিনীত প্রথম সিনেমা ‘অনেক সাধের ময়না’ও দেখেছিলেন তা মা। বলেছিলেন, ‘ভালো হচ্ছে।’ যা কাজের ক্ষেত্রে বাপ্পীকে বেশ উৎসাহ দেয়।

 

উল্লেখ্য, নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করা বাপ্পি চৌধুরীর উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। সিনেমার বাইরে পারিবারিক ব্যবসা দেখাশোনা করে সময় কাটে এ নায়কের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *