মীরসরাইয়ের ১৬ ইউপিতে নৌকার জয় জয়কার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের ১৬ ইউপিতে নৌকার জয়জয়কার হয়েছে। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ১৬টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউপিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান আগে নির্বাচিত হলেও ৩টি ইউপিতে বৃহস্পতিবার অনুষ্ঠিত চেয়ারম্যান পদে ভোটের ফলাফলে ১২ নম্বর খৈইয়াছড়া, ৬ নম্বর ইছাখালী, ৯ নম্বর মীরসরাই সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা অফিস সূত্রে ঘোষিত ফলাফলে, খৈইয়াছড়া ইউনিয়নে নৌকার প্রার্থী মাহফুজুল হক জুনু ১১ হাজার ৪৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

 

ঘোড়া প্রতীকে নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহেদ ইকবাল পেয়েছেন ৭৯২ ভোট। ইছাখালী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নুরুল মোস্তফা ৯ হাজার ৫১০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। আনারস প্রতীকে ৩ হাজার ৩১৯ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন মোস্তফা ভূঁইয়া।

 

মীরসরাই সদর ইউনিয়নে ভোটের ফলাফলে ৭ হাজার ৩৮০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী শামসুল আলম দিদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকে সাইফুল্লাহ দিদার পেয়েছেন ৬২ ভোট। বিনা প্রতিদ্ধদ্ধিতায় নির্বাচিতরা হলেন- ১নং করেরহাট ইউনিয়ন এনায়েত হোসেন নয়ন, ২নং হিঙ্গুলী ইউনিয়নে সোনা মিয়া সওদাগর, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নে রেজাউল করিম মাস্টার, ৪নং ধুম ইউনিয়নে একেএম জাহাঙ্গীর ভূইয়া, ৫নং ওচমানপুর ইউনিয়নে মফিজুল হক, ৭নং কাটাছড়া ইউনিয়নে রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ৮নং দূর্গাপুর ইউনিয়নে আবু সুফিয়ান বিপ্লব, ১০নং মিঠানালা ইউনিয়নে আবুল কাশেম, ১১নং মঘাদিয়া ইউনিয়নে জাহাঙ্গীর হোসাইন মাস্টার, ১৩নং মায়ানী ইউনিয়নে মাস্টার কবির নিজামী. ১৪নং হাইতকান্দি ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নে ফজলুল কবির ফিরোজ এবং ১৬নং সাহেরখালী ইউনিয়নে কামরুল হায়দার চৌধুরী।

 

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসাইন বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণে খুশি প্রার্থীসহ ভোটাররা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *