নাগরপুরে প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরের পাকুটিয়া ইউনিয়নে নাগরপুর উপজেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে ও পাকুটিয়া ইউনিয়ন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ও সুস্থতা কামনায় দোয়া- মোনাজাত সহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে নির্বচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে পাকুটিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ অফিসে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় পাকুটিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, বিগত বছরে আমাদের অনেক সহকর্মী বীর মুক্তিযোদ্ধাদের আমরা হারিয়েছি ও আমরা অনেকে এখন অসুস্থ, সকলের সুস্থতায় আমরা বিশেষ দোয়া-মোনাজাত অয়োজন করেছি।

 

আমাদের ইউনিয়নের আমরা বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন ভাবে অবহেলিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের আমলে সারা দেশের সকল মুক্তিযোদ্ধাদের ব্যাপক সুবিধা প্রদান করেছেন কিন্ত আমাদের ইউনিয়নে ভিন্ন দলের চেয়ারম্যান থাকায় সরকারের নানা উন্নয়নমূলক ও অংশগ্রহণমূলক কর্মকান্ড থেকে আমরা বঞ্চিত এছাড়াও দলীয় চেয়াম্যান না থাকায় বর্তমান আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে কোথাও বলতে বা আলোচনা করতে আমরা পারি না। এবারে ইউপি নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের প্রার্থী মোঃ শামীম খানের পক্ষে আমরা সকল বীর মুক্তিযোদ্ধারা ও স্থানীয় জনগণ ঐক্যবদ্ধ।

 

উক্ত সভার বিষয়ে পাকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ শামীম খান বলেন, ভিন্ন দলের চেয়ারম্যান থাকায় আমাদের ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধারা বিভিন্ন সময় অপমানিত হতে হয়েছে। আমরা এবার শান্তির প্রতীক নৌকার পক্ষে সবাই ঐক্যবদ্ধ, আমাদের বিজয় হবেই, ইনশাআল্লাহ।

 

নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন বলেন, পাকুটিয়া ইউনিয়ন সহ নাগরপুরের বিভিন্ন ইউনিয়নে আজ বীর মুক্তিযোদ্ধারা বিভিন্ন ভাবে বঞ্চিত।

 

আমাদের মুক্তিযোদ্ধা সংসদ কমিটি না থাকায় আমরা সমস্যা সমাধানে কাজ করতে পারছি না। বিশেষ করে এই পাকুটিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের পক্ষের জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের নানা হয়রানির মধ্যে বিভিন্ন সময়ে পড়তে হয়েছে এবং এখনো পড়তে হয়। আমরা বীর মুক্তিযোদ্ধারা নৌকার পক্ষে কাজ করছি, এবার এই ইউনিয়নে নৌকার বিজয় আমাদের সকলের মিলে সুনিশ্চিত করতে হবে।

 

পাকুটিয়া ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ উদ্দীন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপদেষ্টা খন্দকার আছাব মাহমুদ, সাবেক সম্পাদক কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর সহ বীর মুক্তিযোদ্ধা সহ তাদের সন্তানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *