নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরের মোকনা ইউনিয়নের জগতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াজেদ আলী (৬৮) আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দিবাগত গত রাত্রিতে বার্ধক্য জনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন (ইন্নাঃ)।
রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুপুরে নিজ গ্রামের জগতলা প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন।
মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন। মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল করিম, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ওবাইদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা এ.কে আজাদ, ও তাদের সন্তানগণ।
এছাড়াও ডাকসুর সাবেক সম্পাদক কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুম এই বীর মুক্তিযোদ্ধা বর্তমান মোকনা ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি ছিলেন এবং তার সংসারে পাঁচ ছেলে, এক মেয়ে সন্তান ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
