এমপি হিসেবে শপথ নিলেন মেরিনা জাহান

নজর২৪, ঢাকা- সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের মেরিনা জাহান কবিতা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

 

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ পড়ান।

 

মেরিনা জাহান কবিতা বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক প্রয়াত শিক্ষাবিদ ড. মযহারুল ইসলামের মেয়ে এবং একই আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের বোন।

 

সংসদ সচিব কে এম আব্দুস সালাম শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় সংসদের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

 

শপথ শেষে মেরিনা জাহান রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

 

উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় এ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর গত ২ নভেম্বর আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

 

এতে নৌকা প্রতীকে এক লাখ ১০ হাজার ৫৮০ ভোট পেয়ে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসনে জাপা প্রার্থী মোক্তার হোসেন লাঙল মার্কায় ৫৩৫ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হুমায়ন কবির মোটরগাড়ি মার্কায় পেয়েছেন ৩৪৩ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *