ঝিনাইদহে নিখোঁজের ১০দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের ১০ দিন পর মিজানুর রহমান মিঠু মন্ডল (৪৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার যুগিপাড়া গ্রামের একটি পান বরজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওই গ্রামের আজব আলী মন্ডলের ছেলে।

 

নিহতের প্রতিবেশি তুহিন নামের এক ব্যক্তি জানান, কালে কৃষকেরা মাঠে কাজ করতে যাওয়ার পথে একটি পান বরজের পাশে পলিথিনে মড়ানো মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে উদ্ধার করে।

 

তিনি আরো জানান, মিঠু মন্ডল কৃষি কাজের পাশা পাশি ঘটকের কাজ করতেন। ১০দিন আগে রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের সদস্যরা তাকে না পেয়ে বিষয়টি থানায় জানায়।

 

শৈলকুপা থানার ভার প্রাপ্ত কর্মকর্র্তা ওসি মো. রফিকুল ইসলাম জানান, সকালে কৃষক মাঠে কাজ করতে যাওয়ার পথে পলিথিনে পড়ানো লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। গত ১ নভেম্বর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল। বিষয়টি নিয়ে ৪ নভেম্বর থানায় সাধারণ ডায়েরি করেছিল তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *