নিশো-মেহজাবীনের নাচের ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্ক- বর্তমান সময়ে বাংলা নাটকে যে কজন অভিনয়শিল্পী জনপ্রিয়তা নিয়ে অভিনয় করে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। গত কয়েক বছর ধরেই তারা অভিনয় জুটি হিসেবে সফল।

 

সেই সফলতার মাত্রা দিন দিন বৃদ্ধিই পাচ্ছে। অভিনয়ের প্রয়োজনে নতুন সব চরিত্রে রূপদান করছেন নিজেদের। শুধুমাত্র রোমান্টিক গল্পেই নিজেদের বন্দি করেননি তারা। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেদের নিয়ে যাচ্ছেন অন্য এক উচ্চতায়।

 

এ জুটিকে নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই তার ভক্ত-অনুরাগীদের। এবার এই জুটির একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

ভিডিওতে দেখা যায়—একটি স্টেজে দাঁড়িয়ে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। সাদা রঙের কেডসের সঙ্গে কালো রঙের প্যান্ট-শার্ট পরেছেন নিশো। অন্যদিকে মেহজাবীনের পরনেও প্যান্ট-শার্ট।

 

এক পর্যায়ে ‘বুক চিন চিন করছে হায়’ গানের সঙ্গে নাচতে শুরু করেন তারা। ২১ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে নিশো-মেহজাবীনের দারুণ পারফরম্যান্স নজর কেড়েছে নেটিজেনদের, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

 

প্রিয় জুটির এমন পারফরম্যান্স দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্তরা। আরশাদ নামে একজন লিখেছেন, ‘ওয়াও! অসাধারণ হয়েছে। এত ভালো লাগলো বলে বোঝাতে পারব না।’ জয় লিখেছেন, ‘সত্যি অসাধারণ।’ কেউ কেউ পুরো পারফরম্যান্সের ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

 

আফরান নিশো ও মেহজাবিন চৌধুরীকে নিয়ে পরিচালক মহিদুল মহিম নির্মাণ করেন একক নাটক ‘শিল্পী’। চলতি বছরের ১৮ জানুয়ারি মুক্তি পায় নাটকটি। এ নাটকের জন্য পরিচালক ‘বুক চিন চিন করছে হায়’ গানটি রিমেক করেন। আর এই গানের সঙ্গে পারফর্ম করেন এই জুটি। তারই কিছু ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নতুন করে ভাইরাল হওয়া ভিডিওটিতে এই গানে পারফর্ম করেছেন নিশো-মেহজাবীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *