‘আমি গ্রামীণফোন কোম্পানি কিনেছি’, ফোন দিয়ে বললেন মন্ত্রীকে

নজর২৪ ডেস্ক- আট লাখ কোটি টাকায় দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন কেনার দাবি করেছে রাসেল নামের এক ব্যক্তি। আর এই দাবি জানিয়েছেন তিনি খোদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের কাছে।

 

‘অদ্ভুত’ সেই ফোন কলের ঘটনা বুধবার (১০ নভেম্বর) ফেসবুকে তুলে ধরেছেন মন্ত্রী।

 

মন্ত্রী ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, বড় অদ্ভুত একটা ফোন পেলাম একটু আগে। এক লোক ফোন দিয়ে বললো, তার নাম রাসেল। সে গ্রামীণফোনের মালিক। ২০১৬ সালে ৮ লক্ষ কোটি টাকা দিয়ে গ্রামীণফোন কেনা হয়েছে। তার আত্মীয় স্বজনদের দৃষ্টি আকর্ষণ করছি, তার উন্নত চিকিৎসা করার জন্য।

 

দেশের প্রথম জিএসএম মোবাইল অপারেটর হিসেবে ১৯৯৭ সালের ২৬ মার্চ কার্যক্রম শুরু করে গ্রামীণফোন। এর সিংহভাগ শেয়ারের মালিক নরওয়ের প্রতিষ্ঠান টেলিনর। গ্রামীণফোনে তাদের শেয়ার ৫৫ দশমিক ৮ শতাংশ।

 

প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে কর্মীর সংখ্যা ২ হাজারেরও বেশি। সারা দেশের ৬৪টি জেলাতেই তাদের কার্যক্রম রয়েছে। গ্রামীণফোনের গ্রাহকসংখ্যা ৭ কোটিরও বেশি। দেশি বাজারের ৫০ ভাগেরও বেশি তাদের দখলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *