Home ফিচার ঢাকায় সিএনজিচালিত বাস মাত্র ১৯৬টি : মালিক সমিতি

ঢাকায় সিএনজিচালিত বাস মাত্র ১৯৬টি : মালিক সমিতি

0
185

বিনোদন ডেস্ক- ঢাকা শহরে চলাচল করা ছয় হাজার বাস-মিনিবাসের মধ্যে মাত্র ১৯৬টি সিএনজিচালিত বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

 

বুধবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ে সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি।

 

বাসভাড়া পুননির্ধারণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

 

এনায়েত উল্যাহ বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বাস-মিনিবাসের ভাড়া পুননির্ধারণ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। বলা হচ্ছে, ঢাকা এবং দূরপাল্লার বাস-মিনিবাসের ৮০-৯০ শতাংশ সিএনজিচালিত। এসব বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। কিন্তু আমরা ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১২০টি কোম্পানির মধ্যে মাত্র ১৩ কোম্পানির ১৯৬টি বাস সিএনজিচালিত পেয়েছি। এটি মোট গণপরিবহনের মাত্র ৩ দশমিক ২৬ শতাংশ।

 

বাসে সরকার নির্ধারিত নতুন হারের বেশি ভাড়া নেয়া হলে ব্যবস্থার হুঁশিয়ারি দেন এনায়েত। তিনি জানান, মালিক-শ্রমিকদের পক্ষ থেকে ১১টি টিম থাকবে বিআরটিএ ও ডিএমপির মোবাইল কোর্টের সঙ্গে। তারা বাড়তি ভাড়া আদায় ও সব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

 

পরিবহন মালিক সমিতি জানায়, তাদের পক্ষ থেকে সিএনজিচালিত ও ডিজেলচালিত বাসে স্টিকার যুক্ত করে দেয়া হবে।

 

এনায়েত বলেন, ‘কোনো ধরনের সিটিং সার্ভিস ও ওয়েবিলের মাধ্যমে বাস চলবে না। আমরা তিন দিন সময় দেব। এরপর কোনো গেটলক ও সিটিং সার্ভিসের বাস চললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here