Home জাতীয় গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি : ওবায়দুল কাদের

গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি : ওবায়দুল কাদের

0
144

নজর২৪, ঢাকা- গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

বুধবার (১০ নভেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

 

ওবায়দুল কাদের বলেন, স্বৈরশাসন থেকে গণতন্ত্রের অভিযাত্রায় নূর হোসেনের আত্মত্যাগ আমাদের কাছে গৌরবময় হয়ে আছে ইতিহাসের পাতায় ১০ নভেম্বর। আমাদের নেত্রী তখনকার বিরোধী দলের নেত্রী সময়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহুকাঙ্ক্ষিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে। এই দিনে আমাদের গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও তা এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।

 

তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ক্রমবিকাশমান ধরা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে এটাই আমাদের প্রত্যাশা।

 

আজ বুধবার ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসকের বিরুদ্ধে রাজধানী ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে শহীদ হন তিনি। বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তিপাক স্বৈরাচার নিপাক যাক’ স্লোগান ধারণ করে মিছিলের অগ্রভাগে ছিলেন নূর হোসেন।

 

বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ নূর হোসেনের আত্নত্যাগ একটি তাৎপর্যপূর্ণ এবং প্রেরণাদায়ী ঘটনা। শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলন আরও বেগবান হয় এবং অব্যাহত লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসকের পতন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here