নজর২৪, হবিগঞ্জ- হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় চাঁদাবাজির মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রসেনজিৎ চন্দ্র দেবকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-০৯)।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ হবিগঞ্জ সিপিবির একটি টিম শায়েস্তাগঞ্জ পৌরসভার ড্রাইভার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি শায়েস্তাগঞ্জ পৌরসভার নুরপুর গ্রামের প্রিয়তোষ চন্দ্র দেবের ছেলে প্রসেনজিৎ চন্দ্র দেব।
বুধবার (১০ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১ এপ্রিল তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা হয়। মামলার পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
