Home বিনোদন ভক্তের ‘ভালোবাসার চিঠি’ ফাঁস করলেন পরীমণি

ভক্তের ‘ভালোবাসার চিঠি’ ফাঁস করলেন পরীমণি

0
255

বিনোদন ডেস্ক- ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি মা দ ক দ্র ব্য নিয়ন্ত্রণ আইনের করা মামলায় কারাগারে ছিলেন কয়েকদিন। সেই কারণে তার এক ভক্ত যতদিন পরী কারাগারে ছিলেন ততদিন শুধু ভর্তা-ভাত খেয়েছেন বলে এক চিঠিতে জানিয়েছেন।

 

প্রিয় নায়িকার কাছে পাঠানো সেই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। পরী নিজেই সেটি ফেসবুকে শেয়ার করে ভক্তকে ভালোবাসা জানিয়েছেন।

 

পরীমনি ওই নারী ভক্তের চিঠি পোস্ট করে তাকে নিয়ে লিখেছেন, ‘কখনো কখনো বোকা করে দেয় এসব আমাকে। প্রিয় প্রিয়া, তোমার এই ভালোবাসা যত্নে থাকবে খুব।’

 

ভক্ত চিঠিতে লিখেছেন, ‘শ্রদ্ধেয় প্রিয় পরী আপু, আপু আমার সালাম নিবেন। কেমন আছেন? আপু আমার নাম প্রিয়া। আমি আপনার সবচেয়ে বড় ভক্ত। আমি আপনাকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ। আপু আপনি যতদিন কারাগারে ছিলেন ততদিন আমি আমিষ খাইনি, শুধু ভর্তা-ভাত খেয়েছি।

 

তারপর আমি বিছানায় ঘুমাইনি। ফ্লোরে ঘুমিয়েছি। আমি জানি কারাগারে আপনার কোনো সমস্যা বা অসুবিধা হয়নি, তবুও আপু আপনার জন্য অনেক দোয়া করেছি এবং করি, সারজীবন করবো। আপু আমি আপনার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। আপু ভালোবাসাটা…।’

 

পরীমনির বাসায় ভক্তদের চিঠি বা উপহার নতুন কিছু নয়। এর আগেও এক ভক্ত পরীমনির বাসায় কয়েকটি পাখি উপহার পাঠিয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here