প্রেম নিয়ে আর লুকোচুরি নয়, মালাইকার্কে নিয়ে মুখ খুললেন অর্জুন কাপুর

বিনোদন ডেস্ক- অর্জুন কাপুর ও মালাইকা আরোরার প্রেমের কথা আর গোপন নেই। বহুদিন হলো বিষয়টি প্রকাশ্যে। তবে আর লুকোচুরি কেন! সদ্য কাকা অনিল কাপুরের দীপাবলি পার্টিতে মালাইকাকে সঙ্গে নিয়েই হাজির হয়েছিলেন অর্জুন।

 

সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে যুগল ছবিও তুলেছেন তারা। সেই দীপাবলি পার্টি থেকেই এবার পছন্দের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করলেন অর্জুন।

 

গোলাপি শাড়িতে উজ্জ্বল মালাইকা। পাশে কালো কুর্তায় অর্জুন। দুজনেই হাসছেন। এমনই একটি ছবি শেয়ার করেছেন অর্জুন। ক্যাপশনে লিখেছেন, ‘যখন আমার বোকা বোকা কথা শুনে ও হাসে। ও আমাকে আনন্দে রাখে’।

 

হিন্দুস্তান টাইমস জানায়, কাপুর পরিবারের দিওয়ালি পার্টিতে মালাইকাকে সঙ্গে নিয়েই হাজির হতে দেখা যায় অর্জুনকে। মালাইকা পার্টিতে ঢোকার আগে অর্জুনের সঙ্গে ক্যামেরাবন্দি হন। মণীশ মালহোত্রার ডিজাইন করা গোলাপি শিফন শাড়িতে দেখা গেছে এই বলিউড অভিনেত্রীকে। আর অর্জুন পরেছিলেন পাঞ্জাবি।

 

ছবি দেখে ভালোবাসার ইমোজি দিয়েছেন অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী তথা অর্জুনের কাকি মাহিপ কাপুর। তাহিরা কাশ্যপ, ইশা গুপ্তাও ভালোবাসার ইমোজি দিয়েছেন।

 

বলিউডপাড়ায় কানাঘুষা রয়েছে, বয়সে বড় ও ডিভোর্সি মালাইকার সঙ্গে ছেলের সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা বনি কাপুর। তাই পারিবারিক অনুষ্ঠান থেকে প্রেমিকাকে দূরেই রাখেন অর্জুন। তবে, এদিন সব বিতর্কের অবসান ঘটিয়ে পারিবারিক অনুষ্ঠাতে মালাইকার সঙ্গে হাজির হতে দেখা যায় অর্জুন কাপুরকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *