Home প্রধান খবর ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক গ্রেপ্তার

ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি যুবক গ্রেপ্তার

0
149
atok 34

প্রবাসের কথা ডেস্ক – মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানিমূলক ভিডিও পোস্ট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে জহুর বারু থানা পুলিশ।

 

শুক্রবার (০৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জহুর বারু জালান কেম্পাস বাটু ৭১/২ থেকে তাকে গ্রেপ্তার করে জহুর বারু মুয়ার জেলা পুলিশ।

 

এ বিষয়ে মালয়েশিয়ার জোহর রাজ্যের পুলিশ প্রধান আয়োব খান মাইদিন পিচাই ওই যুবকের পরিচয় প্রকাশ না করে বলেছেন, ‘পুলিশের ধারণা তার কারণে জনগণের মধ্যে বিশৃঙ্খলা ও শান্তি নষ্ট হতে পারে। তাই শুক্রবার জোহর রাজ্যের মুয়ার জেলা থেকে ২৯ বছর বয়সী ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।’

 

শনিবার পুলিশ প্রধানের একটি সংবাদ সম্মেলনের উদ্ধৃতি দিয়ে ফ্রি মালয়েশিয়া টুডে’র (এফএমটি) জানিয়েছে, ‘গত ৫ নভেম্বর হিন্দুধর্ম, মুসলমান এবং দীপাবলি উত্সব সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগ আছে। যেটি জনগণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতো।’

 

পুলিশ প্রধান জানিয়েছেন, তদন্তে আরও জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওই যুবকের মালয়েশিয়ায় কাজের অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনি সেখানে থেকে গেছেন।

 

এ ছাড়া, ওই ব্যক্তিকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here