Home দেশের খবর শাহজাদপুরে দুঃস্থ নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ

শাহজাদপুরে দুঃস্থ নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ

0
83

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: অর্থনৈতিক উন্নয়নে নারীদের অংশগ্রণ তরান্বিত করতে সিরাজগঞ্জের শাহজাদপুরে অবেহেলিত জনগোষ্ঠীর নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে সালেহা-জালাল ফাউন্ডেশন ও পাড়কোলা ইয়ুথ ক্লাব।

 

রবিবার (৭নভেম্বর) বিকালে শাহজাদপুর পৌর সদরের পাড়কোলা বাজারে সালেহা-জালাল ফাউন্ডেশন ও পাড়কোলা ইয়ুথ ক্লাব এর আয়োজনে দুঃস্থ নারীদের মাঝে শেলাই মেশিন সহায়তা ও নারী উন্নয়নে অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও পাড়কোলা ইয়ুথ ক্লাব এর সভাপতি কে. এম. জাহিদুজ্জামান এর সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা উপস্থিত থেকে এ সহায়তা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, শাহজাদপুর মহিলা কলেজের প্রভাষক মোঃ রকিকুল ইসলাম, গোবিন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গনেশ সুন্দর দে, বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুনসুর রহমান, মীর সাইফুল ইসলাম(সেলিম), মীর সমিউল্লাহ ইসলাম, আবু সালেক প্রমুখ।

 

হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ও পাড়কোলা ইয়ুথ ক্লাব এর সভাপতি কে. এম. জাহিদুজ্জামান বলেন, আমি আমার ব্যক্তিগত উদ্যেগে ৫জন নারীদের মাঝে আমার সাধ্যমত সহায়তা করার চেষ্টা করলাম। যেন আমার এ সহযোগীতা দেখে সমাজের বিত্তশালীরা যেন দুঃস্থ নারীদের পাশে এসে দাড়ায় এই কামনায় করি।

 

প্রধান অতিথির উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা বলেন, নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দুর না হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হওয়া সম্ভব নয়। পুরুষ ও নারীরা সমান ভাবে সমান অধিকার ভোগ করবে এটা হল উন্নয়নের পুর্ব শর্ত। আমাদের দেশের প্রেক্ষাপটে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীর অন্যতম মাধ্যম হলো শিক্ষা। তাদেরকে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here