Home বিনোদন ছাতায় মুখ ঢেকে চলছেন শাহরুখ খান

ছাতায় মুখ ঢেকে চলছেন শাহরুখ খান

0
102

বিনোদন ডেস্ক- ছেলে আরিয়ান খান মাদক মামলায় জড়ানোর পর থেকে পাপারাজ্জিদের ক্যামেরায় দেখা যায়নি বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুখ।

 

নিজেকে যতটা আড়াল করে চলা যায় সেভাবেই চলছেন কিং খান। তবে রোববার পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়লেন শাহরুখ, কিন্তু দেখা গেল না তার মুখ।

 

বিশেষ মিটিংয়ের জন্য শনিবার প্রাইভেট প্লেনে তার টিমের সঙ্গে দিল্লি গিয়েছিলেন বলিউড বাদশা। মিটিং শেষে রোববার মুম্বাই ফিরেছেন তিনি। তবে বিমানবন্দরে তার আগমন ঘিরে দেখা যায় রহস্য।

 

এ নিয়ে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠতে ছাতা দিয়ে শাহরুখকে ঘিরে ফেলেন তার সহযোগীরা।

 

এখনও কেন ক্যামেরার সামনে আসতে চাইছেন না কিং খান, তা নিয়েও শুরু হয়েছে নানা বিতর্ক।

 

শনিবার দিল্লিতে শাহরুখের সঙ্গে কে গিয়েছিল সেটাও এখনও স্পষ্ট নয়। বলা ভালো রহস্যময় এক ব্যক্তির সাথেই দিল্লি গিয়েছিলেন তিনি।

 

তবে মাদক মামলায় আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই মিডিয়ার সামনে আসেননি শাহরুখ। আর্থার রোড জেলে ছেলেকে দেখতে গেলেও মিডিয়ার কথার কোনও জবাব দিতে দেখা যায়নি তাঁকে। এমনকী, জন্মদিনেও দেখা মেলেনি কিং খানের। বাইরে অনুরাগীদের জন্য জল-বিস্কুট পাঠিয়েছিলেন শুধু।

 

এখনও মাদক মামলায় জামিনে মুক্তি পেলেও আরিয়ানের ওপর লাগু আছে নানা বাধানিষেধ। প্রতি সপ্তাহে তাঁকে হাজিরাও দিতে হচ্ছে এনসিবি-র দফতরে।

 

পাশাপাশি শাহরুখের ম্যানেজার পূজা দাদলানির ওপর আরিয়ান মামলার সাক্ষীকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here