Home জাতীয় খালেদা জিয়াকে বাসায় আনতে হাসপাতালে কোকোর স্ত্রী

খালেদা জিয়াকে বাসায় আনতে হাসপাতালে কোকোর স্ত্রী

0
112
khaleda

নজর২৪, ঢাকা- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে আজ গুলশানের বাসভবনে ফিববেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে বলে জানিয়েছে দলীয় সূত্র। খালেদা জিয়াকে আনতে হাসপাতালে গেছেন তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

 

রোববার (৭ নভেম্বর) বিকাল ৩টার পর তিনি গুলশান থেকে হাসপাতালের উদ্দেশ্য রওনা হন।

 

এভারকেয়ারের একজন চিকিৎসক জানিয়েছেন, বিকেল ৪টার দিকে খালেদা জিয়ার পরিবারের পাঁচ থেকে ছয়জন সদস্য হাসপাতালে আসেন। তাদের মধ্যে রয়েছেন তার পুত্রবধূও। সন্ধ্যা ৭টার মধ্যে খালেদা জিয়ার হাসপাতাল ছাড়ার কথা রয়েছে।

 

বিএনপির কয়েকটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ বোধ করায় তাকে এখন থেকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হবে।

 

গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন বলা হয়, খালেদা জিয়া কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর সেরে গেলেও শারীরিক দুর্বলতাসহ স্বাস্থ্যগত নানা জটিলতা দেখা দেয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে খালেদাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

গত ২৫ অক্টোবর খালেদা জিয়ার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। এ পরীক্ষার পর তার চিকিৎসকেরা জানান, খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন। বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

গত এপ্রিল মাসে করোনাভাইরাসে সংক্রমিত হন সাবেক এই প্রধানমন্ত্রী। বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেয়ায় ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেয়া হয়। গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন।

 

এর মধ্যে করোনার টিকা নিতে খালেদা জিয়া দুই দফায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here