Home বিনোদন চিত্রনায়ক নাইমের শরীরে অস্ত্রোপচার

চিত্রনায়ক নাইমের শরীরে অস্ত্রোপচার

0
103

বিনোদন ডেস্ক- এক সময়ের বড়পর্দা কাঁপানো চিত্রনায়ক নাইম রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (০৬ নভেম্বর) রাতে তার বাইপাস সার্জারি হয়েছে।

 

নাইম ও তার স্ত্রী শাবনাজের যৌথভাবে পরিচালিত ফেসবুকে পেজ থেকে বিষয়টি জানানো হয়েছে।

 

একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘আপনাদের সবার প্রিয় নাইম ভাইয়ের গতকাল রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছেন। আপনারা সবাই নাইমের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন। আমিন। ’

 

১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্যে দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন চিত্রনায়ক নাইম ও চিত্রনায়িকা শাবনাজ। এরপর আরও বহু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ১৯৯৪ সালের ৫ অক্টোবর নাইম-শাবনাজ বিয়ে করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here