আবারো বাড়ল পেঁয়াজের দাম!

নজর২৪, হিলি- ভারতের মোকামে লোডিং বন্ধ থাকায় আমদানি কমের অজুহাতে আবারও পেঁয়াজের দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি বেচা-কেনায় কেজি প্রতি তিন থেকে চার টাকা বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ।

 

তবে দু’দিন আগেও বন্দরে প্রতিকেজি ইন্দোর জাতের পেঁয়াজ ৩০টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন তা বেড়ে ৩৩ থেকে ৩৪টাকা বিক্রি হচ্ছে। এছাড়া নগর জাতের পেঁয়াজ ৩৪ টাকায় বিক্রি হলেও, তা বেড়ে ৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, গত বৃহস্পতিবার সনাতন হিন্দু ধর্মালম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব কালীপূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ভারতের পেঁয়াজের মোকামগুলোতে বুধবার থেকে শনিবার পর্যন্ত, চার দিন পেঁয়াজের লোডিং বন্ধ ছিল। যেসব ট্রাক লোডিং অবস্থায় ছিল এখন সেগুলো আসছে।

 

এ কারণে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমেছে। তবে রবিবার থেকে ভারতের মোকামে পেঁয়াজের লোডিং শুরু হবে। বুধবারের মধ্যেই আমদানি স্বাভাবিক হয়ে আসতে পারে। তখন দামও কমে আসবে বলে জানান এ ব্যবসায়ী।

 

হিলি স্থল বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কিছুটা কমেছে। গত বৃহস্পতিবার যেখানে বন্দর দিয়ে ১৩টি ট্রাকে ৩৬৯টন পেঁয়াজ আমদানি হয়, সেখানে শনিবার ৭টি ট্রাকে এসেছে ১৮২ টন পেঁয়াজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *