Home বিনোদন আমাকে নিতে পারা বাংলাদেশের পুরুষদের জন্য কঠিন হবে : বাঁধন

আমাকে নিতে পারা বাংলাদেশের পুরুষদের জন্য কঠিন হবে : বাঁধন

0
358

বিনোদন ডেস্ক- ফ্রান্সের কান থেকে ফিরেই বলিউডে আজমেরী হক বাঁধন। যেন স্বপ্নের সিঁড়ি বেয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন অভিনেত্রী। আগামী শুক্রবার দেশে মুক্তি পাচ্ছে তাঁর আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।

 

সেই উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক আড্ডায় বাঁধনের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ক্যারিয়ারে এত সফলতা পাচ্ছেন, প্রেম কিংবা বিয়ের প্রস্তাব পাচ্ছেন না? প্রশ্ন শুনে একগাল হাসি বাঁধনের মুখে। বললেন, ‘আমি এত কথা বলি… তারপরও মনে হয়…।’

 

সেই হাসিমুখ ধরে রেখেই বাঁধনের উত্তর, ‘আমি যে মানসিক অবস্থায় আছি, সেখান থেকে আমার জন্য এটা কঠিন। আমাকে নিতে পারাও আমাদের দেশের প্রেক্ষাপটে দেশের পুরুষদের জন্য কঠিন হবে।’

 

বাঁধনের এমন উত্তরে প্রথমেই যে প্রশ্নটি মাথায় আসে, তাহলে কি দেশের বাইরের কাউকে বিয়ে করবেন?

 

বাঁধনের ভাষ্য, এখন আমি কাজে ফোকাস করতে চাই। আমার মনে হয়, আমি জীবনই শুরু করেছি মাত্র চার বছর হলো। ৩৪ বছর বয়স থেকে জীবনটা শুরু হয়েছে, এখন আমার ৩৮।

 

এর আগে বাঁধন তার ব্যক্তিগত জীবন প্রসঙ্গে জানিয়েছেন, ‘আমি আর আমার মেয়ে ভালো আছি। আর আপনি তো জানেন যে আমার বাবা-মায়ের বাসায় থাকি আমি। আমার বাবা-মা দুজনেই ভালো আছেন। এইতো এভাবেই চলছে।

 

প্রসঙ্গত, নেটফ্লিক্সের প্রযোজনায় অ্যাকশন-ড্রামা ‘খুফিয়া’ সিনেমার সাত দিনের শুট করে দেশে ফিরেছেন বাঁধন। বলিউডের খ্যাতিমান পরিচালক বিশাল ভরদ্বাজের সিনেমাটিতে এখনও তিন দিনের শুট বাকি এই অভিনেত্রীর। আগামী ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে বাকি অংশের দৃশ্যধারণ করা হবে।

 

বাঁধনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ তবে তার জন্ম ঢাকায়। তিনি বাংলাদেশ মেডিক্যাল কলেজ থেকে দন্ত চিকিৎসা বিষয়ে বিডিএস পাস করেন এবং ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপার স্টার রানার আপ হন. এরপর থেকেই তিনি অভিনয় জগতে কাজ শুরু করেন। নাটকেই তাকে বেশি দেখা গেছে।

 

২০১০ সালে বিয়ে করেছিলেন এই লাক্স সুন্দরী। বিয়ের চার বছরের মাথায় সংসারের ইতি টানেন তিনি নিজেই। এরপর স্বামীর ঘর ছেড়ে বাবার বাসায় ওঠেন। এখন মেয়ে মিশেল আমানী সায়রাকে নিয়েই তার পৃথিবী। মেয়ে সায়রা পড়াশোনা করছে সানবিমস স্কুলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here