নজর২৪, ঢাকা- একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধ র্ষ ণের অভিযোগ এনে মামলা করেছেন এক নারী। বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে তিনি বাদী হয়ে গুলশান থানায় এ মামলা দায়ের করেন।
গুলশান থানার উপ-পরিদর্শক মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। নারী ও শিশু নি র্যা তন আইন ৯ এর ১ ধারায় মামলা করা হয়েছে। ধ র্ষ ণ ও ভ্রূণ হত্যার অভিযোগে শাকিল আহমেদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বাদী।
মামলার বরাত দিয়ে গুলশান থানা–পুলিশ বলেছে, এক নারী চিকিৎসকের সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক হয়। পরে ওই নারীকে বিয়ে করার আশ্বাস দেন তিনি। সম্পর্কের একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে শাকিল কৌশলে ওই নারীর গর্ভপাত ঘটান। এরপর শাকিল তাঁকে আর বিয়ে করতে রাজি হননি।
পুলিশ উপকমিশনার আসাদুজ্জামান বলেন, ‘শাকিল আহমেদকে গ্রেপ্তার করা যায়নি। ধর্ষণের অভিযোগ করা ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হবে।’
এদিকে এ মামলার বিষয়ে নিজের বক্তব্য দিয়েছেন শাকিল আহমেদ। অভিযোগ অস্বীকার করে তিনি গণমাধ্যমের কাছে দাবি করেন, একাত্তর টিভিতে থাকার কারণেই তিনি ‘ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু’ হয়েছেন।
অভিযোগের বিষয়ে শাকিল বলেন, “আমি দারুণ ‘শকড। তারপরও যে কোনো তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সত্য বের হয়ে আসবে৷”
“যেহেতু একাত্তর টেলিভিশনের বার্তা প্রধানের দায়িত্বে আছি, ব্যক্তি আমি বলে না, ৭১-এ বার্তা প্রধান আছি বলেই আমি একটা মহলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি৷”
