Home দেশের খবর ঢাকা এমপি একাব্বর হোসেনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

এমপি একাব্বর হোসেনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

0
128

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টাঙ্গাইল-০৭ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (০৩ নভেম্বর) বিকেলে পৌরসদরের মির্জাপুর সরকারি কলেজ মাঠের ভিতরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, মীর্জা শামীমা আক্তার শিফা ও জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এতে দোয়া পরিচালনা করেন, উপজেলা ওলামা লীগের সভাপতি সুফী ইকরাম ফারুক।

 

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি গত ১৮ অক্টোবর থেকে গুরুতর শারীরিক অসুস্থতাজনিত কারণে রাজধানীর সিএইমএইচ এ চিকিৎসাধীন রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here