আমার কাছে আসলে ২ বাচ্চার মায়ের কাছে ধরা খেতে না : সুবাহ

nasir n2

বিনোদন ডেস্ক- বাংলাদেশ ক্রিকেট দলের একসময়ের সম্ভাবনাময় তারকা নাসির হোসেনের আলোচিত ‘সাবেক প্রেমিকা’ মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। তাদের সম্পর্ক নিয়ে কম সমালোচনা, ট্রল হয়নি।

 

তবে প্রেমকে পায়ে ঠেলে চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির। কিন্তু সেখানেই বিপত্তি। প্রথম স্বামীকে তালাক না দিয়েই এই ক্রিকেটারের সঙ্গে ঘর বাঁধেন তিনি।

 

এদিকে তামিমার আগের স্বামী মামলা করেছেন। সেই মামলার কারণে আদালতে দৌড়াতে হচ্ছে নাসিরকে। সাবেক প্রেমিকের এমন অবস্থা দেখে দুঃখ পান সুবাহ। আজ বুধবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাসিরের নাম উল্লেখ না করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

 

সুবাহ বলেন, “সেদিন যদি তুমি একটা বার আমার কাছে চলে এসে সবকিছু ঠিক করে নিতে, তাহলে হয়তো আজ তামিমার মতো ২ বাচ্ছার মার কাছে তোমার ধরা খেতে হতো না। আর ধরা খেয়ে এইভাবে কোটে কোটে টাকা খরচ করে জামিন নিতে হতো না। তুমি মুখে যতই হাসো কিন্তু তোমাকে দেখলেই আমি বুঝতে পারি তুমি ভালো নেই।”

 

নাসিরকে অপমানিত হতে দেখে খারাপ লাগছে সুবাহর এমনটাই জানিয়ে তিনি বলেন, ‘তোমাকে এভাবে অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগছে। এখনো তোমার জন্য তোমার নাম জড়িয়ে আমাকে অনেকেই কমেন্ট করে তোমার নাম লিখে অথচ তুমি এখন অন্য কাউকে নিয়ে আছো।’

 

সুবাহ লিখেছেন, তোমার সাথে যত কিছুই হোক না এক দিনের জন্য হলেও তো তোমাকে ভালোবেসেছিলাম তাই যখন দেখি তোমার ক্যারিয়ার নিয়ে তোমার চিন্তা-ভাবনা নেই উল্টা এইসব নিয়ে দৌঁড়াচ্ছ তা দেখে খুবই দুঃখ পাই। হয়তো ২/৩ বছরের মধ্যে বিয়ে করে ফেলবো আর অবশ্যই তোমার মতো আমার হাজব্যান্ড হবে না তোমার থেকে অবশ্যই ভালোই হবে হয়তো টাকা কম থাকতে পারেন তার!

 

শুভ কামনা জানিয়ে সুবাহ লিখেছেন, ‘আমার জন্য তুমি দোয়া করো। তোমার জন্য শুভকামনা রইল আশা করি সবকিছু বাদ দিয়ে আবার নতুন করে জাতীয় দলে ফিরে আসবে ভালো থেকো সব সময়।’

 

২০১৯ সালে সুবাহ রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মহরত থেকে আলোচনায় আসেন। এরপর চলচ্চিত্রাঙ্গনের মানুষেরা সুবাহকে চেনেন। এরপর একে একে ৬ টি চলচ্চিত্রে কাজ করেছেন সুবাহ। যদিও এখন পর্যন্ত কোনো ছবিই মুক্তি পায়নি। তবে আলোচনার তুঙ্গে উঠে আসেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *