কালীগঞ্জে বীজ ও সার বিতরণ

সাঈদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে রবি ২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বুধবার বেলা ১১টায় কৃষি অফিস চত্বরে বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন।

 

বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মো: মোহায়ামেন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন ও শিবলি নোমানী প্রমুখ। এসময় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ৪৯৭০ জনকে বিনামুল্যে বীজ ও সার এবং ধান কাটার জন্য কম্বাইন্ড হারভেস্টার মেশিন প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *