নজর২৪, সিলেট- সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে কানাইঘাটের ডোনা সীমান্তে এ ঘটনা ঘটে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুর ইসলাম বলেন, স্থানীয়রা নো ম্যানস ল্যান্ডে দুটি মরদেহ পড়ে থাকতে দেখতে পুলিশ ও বিজিবিকে জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।
মৃতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে জানিয়ে ওসি বলেন, নিহত আরিফ উদ্দিন ও আসকর উদ্দিন ডোনা সীমান্তের এলাগাগুল এলাকার বাসিন্দা।
ধারণা করা হচ্ছে- গতকাল রাতে তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের দাঁড়াতে বললে তারা দৌড় দেন। এ সময় বিএসএফ গুলি চালায়।
