ওয়ায়দুল কাদেরকে আয়নায় চেহারা দেখতে বললেন ফখরুল

fokrul n

নজর২৪, ঠাকুরগাঁও- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে আয়নার দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, উনার নিজের চেহারা এবং দলের চেহারা আয়নায় দেখা উচিত। তারা সম্পূর্ণভাবে জনগণের সাথে প্রতারণা করে আগের রাতে নির্বাচন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর কারে ক্ষমতা দখল করে বসে আছে।

 

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

 

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোনও আগ্রহ নেই জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনও কিছু করতে পারে না। সে কারণেই আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি, নির্বাচন কমিশন নিয়ে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছিলাম, কিন্তু এই সরকার কোনও কিছু গ্রহণ করে নাই। সে কারণেই আমাদের পুরাতন দাবি নির্বাচনকালীন সময়ে একটি তত্ত্বাবধায়ক নিরপেক্ষ সরকার থাকতে হবে।

 

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন আমরা প্রথম থেকেই দলগতভাবে করার বিপক্ষে ছিলাম। স্থানীয় পর্যায়ে দলীয় মার্কা দিয়ে নির্বাচন করতে গেলে গ্রামীণ যে রাজনীতি এটা পুরোপুরিভাবে বিভক্ত হয়ে যায়। আমাদের দলের যারা স্বতন্ত্র নির্বাচন করছে সেখানে আমাদের কোন বাধা থাকবে না।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ বিএনপির অন্য সংগঠনের নেতাকর্মীবৃন্দ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *