বিনোদন ডেস্ক- চিত্রনায়িকা পরীমণিকে ছাড়াই শুরু হয়েছে নাট্য নির্মাতা অরন্য আনোয়ারে প্রথম ছবি ‘মা’ এর শুটিং। ২৯ অক্টোবর থেকে গাজীপুরের কাপাশিয়ায় ছবিটির শুটিং শুরু হয়েছে। প্রথম লটের এ শুটিং আগামী ৫ নভেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন পরিচালক।
প্রথম লটের এ শুটিংয়ে পরীমণি থাকলেও অংশ নিয়েছেন একঝাঁক তারকা। তাদের মধ্যে থাকছেন, আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু , লাবন্য, শাহাদাত হোসেনসহ অনেকেই।
পরিচালক জানালেন, পরীমণির এখন কয়েকটি ছবির শুটিং করছেন। তাই জানুয়ারীতে ছবিটির দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নেবেন তিনি। তার আগে আমরা পরী ছাড়া সিক্যুয়েন্সগুলো শেষ করতে চাই।
‘মা’ ছবিটি প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।
মা সিনেমার গল্পটি দীর্ঘদিন ধরে লালন করছেন অরণ্য আনোয়ার। গল্পে সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রটি হলো মায়ের। তাই গল্প গোছানোর শুরু থেকেই বেশ সচেতন ছিলাম মায়ের চরিত্রটিকে নিয়ে। বলছিলেন নির্মাতা।
পরিচালকের পছন্দের তালিকায় এগিয়ে ছিলেন পরী। কিন্তু দ্বিধায় ছিলেন, গ্লামারস নায়িকা আদৌ মায়ের চরিত্রে পর্দায় হাজির হবেন কিনা!
অরণ্য আনোয়ার বলেন, গল্পটি শোনানোর পর পরী যেভাবে গ্রহণ করলেন; তাতে আমি বিস্মিত ও মুগ্ধ। আশা করছি ভালোভাবে পরীমনির সঙ্গে সিনেমাটি শেষ হবে। ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে। আর সেই মায়ের চরিত্রে অভিনয় করছেন পরীমণি।
