বিনোদন ডেস্ক- বিতর্ক আর পরীমনি যেন এখন সমার্থক শব্দ হয়ে গেছে। গত ২৪ অক্টোবর জন্মদিন ছিল চিত্রনায়িকা পরীমণির। বরাবরের মতো এবারও জাঁকজমক আয়োজনে উদযাপন করেছেন বিশেষ দিনটি। দিনের বেলায় বাচ্চাদের সঙ্গে সময় কাটান। আর রাতে নেচে-গেয়ে কাছের মানুষদের নিয়ে জ্ন্মদিন পালন করেন পরী।
জন্মদিনের রাতে ককপিটে পরীমণি আসেন বিমান বালার বেশে। মঞ্চও সাজানো হয় ককপিটের আদলে। তবে এ বিমান বালা সবার চেনা সাজের নন। মাথায় টুপি, টুপি থেকে বের হয়ে আসা ওড়না, লাল শার্ট আর সাদা রঙের লুঙ্গির মতো দেখতে যেটি সেটি কাছা দেয়ার ঢংয়ে বাঁধা। কেক কেটে, উপস্থিত অতিথিদের সঙ্গে নেচে-গেয়ে আনন্দ ভাগ করেন এই চিত্রনায়িকা।
‘ডানা কাটা’ খ্যাত অভিনেত্রীর জন্মদিনে লুঙ্গির মতো দেখতে পোশাকে নাচের ভিডিও সোশ্যালে ভাইরাল হয়ে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের একাংশের। তার বিশেষ পোশাকে হাজির হওয়াকে কেউ সাহসী, আবার কেউ প্রতিবাদী বলছেন। আবার অনেকেই বেল্লাপনাও বলছেন অভিনেত্রীকে।
এদিকে অভিনেত্রী বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুটিং শেষে বাসায় ফিরে সোশ্যালে তার ভিডিও নিয়ে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য দেখে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যা নিজের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করেছেন পরীমণি।
‘অন্তর জ্বালা’ সিনেমার নায়িকা লিখেছেন, ‘এই যে আমি ‘গুনিন’ এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারাদিন বাচ্চাদের নিয়ে হইহুল্লোর, সন্ধ্যা থেকে লেট নাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুন একটা সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়। শুকরিয়া।’
লুঙ্গিড্যান্স নিয়ে উঠা সমালোচনার জবাব আগেই দিয়েছিলেন পরীমণি। সমালোচকদের উদ্দেশে এতিমখানায় শিশুদের সঙ্গে কাটানো ভিডিও পোস্ট করেছিলেন তিনি।
আর পড়ুন-
