আরিয়ানের পর এবার জেল থেকে মুক্তি পেলেন সেই মুনমুন

বিনোদন ডেস্ক- বলিউদ বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পর এবার জেল থেকে মুক্তি পেলেন মুনমুন ধমেচা ও আরিয়ানের বন্ধু আরবাজও।

 

আরিয়ান ও আরবাজ মার্চেন্টের সঙ্গে একই দিনে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয় দিল্লিবাসী মডেল মুনমুন ধমেচাকেও। ২৬ দিন পর জেলের বাইরে পা রাখলেন তিনি।

 

এদিকে মুনমুনের জামিনের শর্ত হিসেবে বলা হয়েছে, তিনি সংবামাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না।

 

গত বৃহস্পতিবার আরিয়ানের সঙ্গেই জামিন পেয়েছেন মুনমুন। তবে আদালতের নিয়মকানুনের জন্য রোববার পর্যন্ত তাঁকে জেলেই থাকতে হয়েছে।

 

আরিয়ানের মতোই ১৪টি শর্ত আরোপ করা হয়েছে মুনমুন ও আরবাজের ওপরও। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন দুই অভিযুক্তই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *