মহরতেই আলোচনায় ‘অপরাজিতা’র নাইরুজ সিফাত

বিনোদন ডেস্ক: ঢাকা ড্রিম সিনেমায় শিউলি নামের এই চরিত্রে দেখে দর্শক মহলে এক প্রকার শোরগোল ফেলে দিয়েছেন নাইরুজ সিফাত। দর্শক মুখে একই কথা এটা অপরাজিতার মন্দিরা নন তো! দীপ্ত ধারাবাহিক নাটক “অপরাজিতা”র মূল চরিত্র (মন্দিরা) নামে অভিনয় করেছিলেন নাইরুজ সিফাত। সেখানে নাইরুজ সিফাত এর বিপরীতে ছিলেন আফজাল কবির।

 

“অপরাজিতা” ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করা আফজাল কবির বলেন- যখন আমি দেখলাম সিফাত ঢাকা ড্রিম সিনেমায় পারফর্ম করছে। তখন নিজের মাঝে একটা ভাল লাগা কাজ করে এই ভেবে যে আমার সহকর্মী এমন সিনেমায় অভিনয় করেছে যেটা মুক্তির আগে একাধিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে। ভাল লেগেছে সিফাতের এই চরিত্রের ভাঙা-গড়া দেখে। শুভ কামনা রইল ঢাকা ড্রিম ও নাইরুজ সিফাতের জন্য।

 

অপরদিকে অপরাজিতা’র মন্দিরা খ্যাত অভিনেত্রী নাইরুজ সিফাত বলেন- আমি সত্যি অনেক খুশি দর্শকরা আমাকে মনে রেখেছে। আমার প্রথম সিনেমা “ঢাকা ড্রিম“ কাজটি করতে অনেক কষ্ট করতে হয়েছে। আমার কষ্ট সফল হয়েছে। একজন গর্ভবতী মায়ের চরিত্রে অভিনয় করতে হয়েছে।যা আমার জন্য কঠিন ছিল।

 

নাইরুজ সিফাত আরো বলেন- সবাই গ্লামার লুক নিয়ে পর্দায় আসে আলোচিত হয়। আর আমার ক্ষেত্রে বিপরীত দিকটা দেখা যায়। ঢাকা ড্রিমে নির্মাতা প্রসুন রহমান আমাকে তুলি দিয়ে একেছেন বলা চলে । একেবারে সাদামাটাভাবে আমার উপস্থিতি দেখা যায় রুপালি পর্দায়। চরিত্রটি ফুটিয়ে তুলতে প্রসুন ভাই অনেক সাহায্য করেছেন। দর্শকদের ভাল মন্তব্য পাচ্ছি ঢাকা ড্রিম নিয়ে এতেই সার্থক আমি। ধন্যবাদ আমার সকল দর্শকদের।আসুন সবাই মিলে আমাদের সিনেমা দেখি।

 

“ঢাকা ড্রিম” সিনেমায় আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। শাহাদাৎ হোসেন, মুনিরা মিঠু, আব্দুল্লাহ রানা, জয়িতা মহলানবীশ,পূর্নিমা বৃষ্টি। সায়কা আহমেদ, ফারুক আহমেদ সহ অনেকে। দেশে মুক্তির আগে সিনেমাটি একাধিক চলচ্চিত্র উৎসব ঘুরে এসেছে।

 

২০১৬ সালে বারী সিদ্দীকির কন্ঠে গান রেকর্ডিং এর মাধ্যমে “ঢাকা ড্রিম” চলচ্চিত্রের কাজ শুরু করেন প্রসুন রহমান। চলতি বছরের মার্চে ছাড়পত্র পায় এটি । ৮ অক্টোবর মুক্তি পায় ট্রেইলার এবং ২২ অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *