Home প্রধান খবর বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার করলো র‍্যাব

বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার করলো র‍্যাব

0
105

নজর২৪, ঢাকা- রাজধানীর মিরপুর, উত্তরা ও তেজগাঁওয়ে অভিযান চালিয়ে বিদেশে পাচার হতে যাওয়া ২৩ নারীকে উদ্ধার করেছে র‍্যাব।

 

শুক্রবার রাতে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ২৩ নারীকে উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে। উদ্ধার করা নারীদের কোন দেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল, জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

 

র‍্যাব জানায়, বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের পাচার করছে একাধিক চক্র। র‍্যাবের অভিযানে কয়েকটি চক্রের কিছু সদস্যও গ্রেপ্তার হয়েছেন। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী বেশ কয়েকজন নারীকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here