সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) শাহজাদপুর আসনের উপ-নির্বাচনে জাতীয়পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী মোক্তার হোসেনের নির্বাচনী প্রচারনায় হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (২৭ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের একটি অভিজাত হোটেলে সিরাজগঞ্জ জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হামলার শিকার সিরাজগঞ্জ -৬ (শাহজাদপুর) আসনের লাঙ্গল প্রতিকের প্রার্থী মোক্তার হোসেন। তিনি বলেন, বুধবার দুপুর আনুমানিক ২টায় শাহজাদপুর উপজেলার রুপবাটি ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট সিএনজি স্টেশনের পাশে ক্ষমতাসীন আওয়ামীলীগের ৩০/৪০ জন নেতাকর্মী।
হামলাকারীরা রুপবাটি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম শিকদারের নেতৃত্বে উজ্জল, সাজ্জাদ সহ আঃলীগের নেতাকর্মীরা তাকে কিল, ঘুষি ও লাথি মারে, পরনের পাঞ্জাবি ছিড়ে ফেলে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। হামলাকারীরা তার সাথে থাকা উল্লাপাড়া উপজেলা জাপার যুগ্ন আহবায়ক হিলটন প্রাং, জেলা জাপার যুব বিষয়ক সম্পাদক আব্দুল জলিলসহ ১/১২ জন নেতাকর্মীকে আহত করে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জাতীয় তাতি পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি সরদার শাহজাহান, জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ঝন্টু।
বক্তারা দোষীদের শাস্তির দাবি করেন এবং নির্বাচনী সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনাসহ নির্বিঘ্নে নির্বাচনী প্রচারকার্য চালনায় প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন। এসময় আন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জাতীয় মৎস্যজীবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুকুল হোসেন, রাশিদুল ইসলাম খান, আলাউদ্দিন পারভেজসহ জাতীয় পার্টির ও তার সহযোগী অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী।
