জামিন পেলেও বাড়ি ফিরতে পারছেন না শাহরুখপুত্র আরিয়ান!

বিনোদন ডেস্ক- নানা জল্পনার পর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জামিন পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান। কিন্তু জেল থেকে আজ ছাড়া পাচ্ছেন না তিনি। কবে জেল থেকে ছাড়া পেয়ে বাবা-মায়ের কাছে ফিরবেন আরিয়ান? এ প্রশ্ন শাহরুখ খানের কোটি ভক্তের।

 

শাহরুখ পুত্রের হয়ে আদালতে লড়েছেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রাহাতগি। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে তিনি বলেন—‘আরিয়ান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা জামিন পেয়েছেন। কিন্তু রায়ের প্রতিলিপি আমরা হাতে পাইনি। সেটি পেলেই জামিনের জন্য জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করব।’

 

রায়ের কপি হাতে না পাওয়ার কারণে বৃহস্পতিবার রাতেও বাড়ি ফিরতে পারছেন না আরিয়ান। শোনা যাচ্ছে, আরিয়ান, আরবাজ এবং মুনমুন— তিনজনই শুক্রবার বা শনিবার বাড়ি ফিরবেন।

 

গত ২ অক্টোবর মধ্যরাতে মাঝসমুদ্রে একটি জাহাজে চলা রেভ পার্টি থেকে তাদের আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। টানা কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ানকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়।

 

8 অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে ছিলেন তিনি। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার হন আরিয়ান ও তার দুই সঙ্গী মুনমুন ধামেচা এবং আরবাজ মার্চেন্ট।

 

এর আগে দুইবার আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়। যুক্তি হিসেবে বলা হয়, জামিনে ছাড়া পেলে, আরিয়ান তার বিরুদ্ধে যাবতীয় তথ্য ও প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন।

 

আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানায় লেখা ছিল, ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *