Home প্রধান খবর অবশেষে জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান

অবশেষে জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান খান

0
194

বিনোদন ডেস্ক- বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান অবশেষে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে বোম্বে হাই কোর্ট তাকে জামিন দিয়েছেন। মাদক মামলায় প্রায় এক মাস কারাবাসের পর জামিন পেলেন তিনি।

 

গত ২ অক্টোবর রাতে মুম্বাই উপকূলের একটি প্রমোদতরী থেকে আরিয়ান খানকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। এরপর জিজ্ঞাসাবাদ শেষে ৩ অক্টোবর তাকে মাদক মামলায় গ্রেফতার করা হয়।

 

ছেলের জামিনের জন্য শাহরুখ মুম্বাইয়ের শীর্ষ স্থানীয় আইনজীবী ভাড়া করেছিলেন। দফায় দফায় জামিনের আবেদন করা হয়েছে, শুনানি হয়েছে, কিন্তু আদালত বারবার এনসিবির পক্ষেই রায় দিয়েছিলেন। অবশেষে জামিনের আবেদন গ্রহণ করলেন আদালত।

 

আরিয়ানের সঙ্গে গ্রেপ্তার হওয়া মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টও জামিন পেয়েছেন। ৩ জনকে জামিন দেয়ার কারণ শুক্রবার বিস্তারিত জানাবে মুম্বাই হাইকোর্ট।

 

বৃহস্পতিবার বেলা ৩টার পর উচ্চ আদালতে আরিয়ানের মামলার যুক্তিতর্ক শুরু হয়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)র পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন এএসজি অনিল সিং। আরিয়ানের আইনজীবী ছিলেন ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল (এজিআই) মুকুল রোহাতজি।

 

তবে জামিন মঞ্জুর হলেও এদিন বিস্তারিত রায় দেয়নি আদালত। তাই বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জেল থেকে ছাড়া পাবে আরিয়ানরা। শুক্রবার (২৯ অক্টোবর) জামিন মঞ্জুরের বিস্তারিত কারণ জানানোর পরেই মুম্বাইয়ের আর্থার রোড জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান।

 

আরিয়ানের আইনজীবী মুকুল রোহাতজি বলেছেন, আশা করা হচ্ছে, শুক্রবার অথবা শনিবার কারাগার থেকে মুক্তি পেতে পারেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here