রওশন এরশাদ নিস্তেজ, নেয়া হতে পারে বিদেশে

নজর২৪ ডেস্ক- জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ নিস্তেজ অবস্থায় আছেন বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

 

রওশনের রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে দোয়া মাহফিলে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা জানান।

 

জাপা চেয়ারম্যান বলেন, ‘দীর্ঘদিন ধরে বেগম রওশন এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। তার ব্লাড প্রেশার ও হার্টবিট ভালো আছে, কিন্তু নিস্তেজ অবস্থায় আছেন তিনি। চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেয়া হবে।

 

‘চিকিৎসকরা বলেছেন, বেগম রওশন এরশাদ মূলত বার্ধক্যজনিত তিন রোগে ভুগছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

 

বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ওই দোয়া মাহফিল হয়।

 

সভাপতির বক্তৃতায় জি এম কাদের বলেন, ‘হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের। দীর্ঘদিন ধরেই হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান এ দেশে ভাই ভাই হিসেবে বসবাস করেছে। কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বর্তমানে দেশের সম্প্রীতি বিনষ্ট করতে গভীর ষড়যন্ত্র চলছে। একটি মহল অপচেষ্টা চালাচ্ছে সম্প্রীতির দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে; বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাচ্ছে।

 

‘হিন্দুদের বাড়িঘর ও পূজামণ্ডপে হামলা ঠেকাতে ব্যর্থতায় মনে হচ্ছে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজে ঘাটতি আছে। সরকার উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা দাবি করছি, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *